ফিরছেন জিতু ভাইয়া, ফিজিক্সের সমস্যা সলভ করতে। একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এমন বার্তাই দিলেন জিতেন্দ্র কুমার। এই খবর সামনে আসতেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

কবে আসছে কোটা ফ্যাক্টরি সিজন থ্রি? তা নিয়ে রয়েছে এক টুইস্ট। সেই ভিডিয়োতে জিতু ভাইয়াকে বলতে শোনা গেছে, বোর্ডে করে দেওয়া তাঁর অঙ্কের মধ্যেই লুকিয়ে আছে সিরিজের মুক্তির তারিখ। আর সেই অঙ্কের সমাধান করতেও দেরি করেনি জীতু ভক্তরা। কমেন্ট সেকশনে ভরে গেছে একের পর এক তারিখ। তবে সঠিক উত্তর ২০ জুন। হ্যাঁ, মাত্র আর কিছু দিনের অপেক্ষা। জিতেন্দ্র ছাড়াও সিরিজে দেখা যাবে ময়ূর মোর, আহসাস চন্না, আলম খান, রঞ্জন রাজ আর এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন তিলোতমা শোম। কোটাতে IIT-JEE এবং NEET মতো পরীক্ষার প্রিপারেশন নেওয়া পরীক্ষার্থীরা তাদের জীবনের একটা অধ্যায় রিলেট করতে পারেন এই সিরিজের সঙ্গে।

২০১৯-এ প্রথম সিজেনের পর থেকেই পরবর্তী সিজনের অপেক্ষায় মুখিয়ে ছিলেন দর্শকরা। তার ঠিক দু-বছর পর ২০২১ সালে আসে এর দ্বিতীয় সিজন, বছর তিন অপেক্ষার পর ফের আসছে প্রতীশ মেহতা পরিচালিত সিরিজ কোটা ফ্যাক্টরি সিজন থ্রি। তবে এই নতুন সিজন নতুন কোনও রেকর্ড গড়তে পারবে কিনা সেটাই এখন সময়ের অপেক্ষা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

