একের পর এক ছবি রয়েছে বরুণের ঝুলিতে। এখন কালিস পরিচালিত ‘বেবি জন’ ছবি নিয়ে ব্যস্ত অভিনেতা। তাঁকেই সারপ্রাইজ দিতে সেটে পৌঁছে গেছিলেন বলি পাড়ার জনপ্রিয় ডিরেক্টর রাজ ও ডিকে।

বরুণ ধাওয়ান সেই ছবি তাঁর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। যা নিয়ে সিনেপ্রেমী মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। আর তা হবে নাই বা কেন? রুশো ব্রার্দাসের বিখ্যাত সিরিজ ‘সিটাডেল’- এর ভারতীয় ভার্সন নিয়ে হাজির হচ্ছেন পরিচালক রাজ এন্ড ডিকে।আর এই সিরিজে লিড রোলে রয়েছেন বরুণ ধাওয়ান। তাঁর বিপরীতে দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে।

চলতি বছরে মুক্তি পাবে এই সিরিজ। সেখানে স্পাই এজেন্টের ভূমিকায় রয়েছেন বরুণ-সামান্থা। এছাড়াও এই সিরিজে দেখা যাবে কে কে মেনন, সিমরন, সাকিব সেলিম, সিকান্দার খের, বাংলার সোহম মজুমদার সহ আরও অনেকেই। সিরিজের গ্লোবাল ভার্সানে দেখা মিলেছিল বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার। সবাই রয়েছেন সিটাডেল- হানি বানি সিরিজের মুক্তির অপেক্ষায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

