নম্বর বাড়ল সব মেগার, কে হল বেঙ্গল টপার, TRP লিস্টে বড় চমক

আইপিএল শেষ, ভোটপর্ব প্রায় অন্তিম পর্যায়ে, এবার নম্বর বাড়তে শুরু করেছে মেগাগুলির। চলতি সপ্তাহের মার্কশিট সামনে এসেছে। দেখা গেল, গত কয়েক সপ্তাহ ধরে নম্বরে যে ভাটা পড়েছিল তা অনেকটাই কমেছে। এ সপ্তাহের বেঙ্গল টপার পেয়েছে ৭.৩। কোন ধারাবাহিক হল সেরা, প্রথম দশে জায়গা করল কারা? জানুন কোন মেগা কত নম্বর পেল।

টিআরপি লিস্টে (TRP List) প্রথম স্থান ধরে রাখল ‘নিম ফুলের মধু’। পর্ণার হারানো স্মৃতি ফিরিয়ে আনতে সৃজন ও দত্ত বাড়ির কীর্তি দর্শকদের পছন্দ হয়েছে বলেই মনে করা হচ্ছে। এই মেগার প্রাপ্ত নম্বর ৭.৩। দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ (৬.৮)। গত সপ্তাহের মত এবারেও তৃতীয় স্থানে রয়েছে ‘কথা’। তবে একা নয় যুগ্ম ভাবে তৃতীয় হয়েছে ‘গীতা এল এল বি‘। দুটি ধারাবাহিকের প্রাপ্ত স্কোর ৬.৬। চতুর্থ স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ (৬.৩)। ৬.১ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’

একনজরে দেখে নিন টিআরপি লিস্ট

প্রথম- নিম ফুলের মধু (৭.৬)
দ্বিতীয়- ফুলকি (৬.৮)
তৃতীয়- কথা/ গীতা এল এল বি (৬.৬)
চতুর্থ- কোন গোপনে মন ভেসেছে (৬.৩)
পঞ্চম- জগদ্ধাত্রী (৬.১)
ষষ্ঠ- অনুরাগের ছোঁয়া (৫.৫)
সপ্তম- বঁধুয়া (৫.৪)
অষ্টম- জল থই থই ভালোবাসা (৪.১)
নবম- রোশনাই (৪.৫)
দশম- মিঠিঝোরা/ আলোর কোলে (৪.৩)

শুরু থেকেই পিছিয়ে রয়েছে নতুন ধারাবাহিক ‘রোশনাই’। যদিও টিআরপি লিস্টে জায়গা করতে সক্ষম হয়েছে। যেখানে আরও এক নতুন ধারাবাহিক ‘যোগমায়া’র প্রাপ্ত নম্বর মাত্র ২.৪। দশম স্থানে যুগ্মভাবে রয়েছে জি বাংলার দুটি মেগা ‘মিঠিঝোরা’, ‘আলোর কোলে’

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube