ভোটের মুখে উত্তপ্ত ভাঙড়, রিপোর্ট তলব করল কমিশন

অন্তিম দফার ভোটের আগে তৃণমূল-আইএসএফের (TMC-ISF) সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। বোমাবাজির জেরে আহতের সংখ্যাও একাধিক। এই পরিস্থিতিতে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। শনিবার ভাঙড়ে ভোট রয়েছে, তার আগেই শাসক-বিরোধীর সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ভাঙড়ের ভোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আইএসএফের বিরুদ্ধে সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, বোমাবাজির জেরে আহত হয়েছে শিশু সহ ৭ জন। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

আহতদের দেখতে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। এছাড়া রাতেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান রাজ্যর মন্ত্রী অরূপ বিশ্বাস এবং যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।

উল্লেখ্য, যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়। শনিবার এখানেও ভোট হবে। এর আগেও একাধিকবার ভাঙড়ে আইএসএফ-তৃণমূল সংঘর্ষের অভিযোগ এসেছে। তবে ভোটের মুখে বোমাবাজির ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমিশনের তরফে বিশেষ নজর রাখা হয়েছে বলে খবর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube