নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

এক তৃণমূল নেতার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। ইতিমধ্যেই দায়ের হয়েছে লিখিত অভিযোগ। ভোট আবহে বালুরঘাটের এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতারির দাবিতে বিক্ষোভে নামে বিজেপি।

সূত্রে খবর, অভিযুক্ত তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাকেশ শীল। তাঁর একটি মোবাইলের দোকান রয়েছে। অভিযোগ, গত বুধবার ওই নাবালিকা নিজের এক আত্মীয়ের সঙ্গে ওই দোকানে কাজ চাইতে যায়। সেইসময় কথা বলার নাম করেই নাবালিকাকে উপরে নিয়ে যান তৃণমূল নেতা। কিছুক্ষণের মধ্যেই চিৎকার করতে করতে নীচে নেমে আসে সে। ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

গতকালই স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়েছে বলে খবর। পুলিশ তদন্তে নেমেছে। নাবালিকার গোপন জবানবন্দী নেওয়া হয়েছে। অভিযুক্ত তৃণমূল নেতাকে শীঘ্র গ্রেফতারির দাবিতে বালুরঘাট থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।

পুলিশের তরফে ঘটনার তদন্ত করে অপরাধীকে দ্রুত শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত তৃণমূল নেতা রাকেশ শীলের বিরুদ্ধে এর আগেও একাধিক বেআইনি কাজের অভিযোগ উঠেছিল।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube