ভর্ৎসনা করেছিলেন মমতা, অভিষেকের সঙ্গে বৈঠক ঊষারানীর, বরফ কি গলল?

কয়েকদিন আগেই নির্বাচনী সভা থেকে মিনাখাঁর বিধায়ক ঊষারানী মণ্ডলকে নিয়ে সুর চরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ এনেছিলেন। সোমবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় বিধায়ক ও তাঁর স্বামীর। এরপরই ঊষারানী মণ্ডল সক্রিয়ভাবে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, মমতার ভর্ৎসনার পর প্রচার থেকে নিজেদের সরিয়ে রেখেছিলেন মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানী মণ্ডল (Usharani Mandal) ও তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়। ডেকে পাঠানো হয় ক্যামাক স্ট্রীটে অভিষেকের (Abhishek Banerjee) দফতরে। গত মঙ্গলবার সেখানেই তৃণমূল নেতার সঙ্গে বৈঠক হয় দু’জনের। সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সভার আয়োজনের দায়িত্ব বিরোধী গোষ্ঠীর হাতে দেওয়ায় সেখানে যাননি তাঁরা। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই বরফ গলেছে বলেই খবর। মঙ্গলবার থেকেই ঊষারানী ও তাঁর স্বামী দলীয় প্রার্থী হাজি নুরুল ইসলামকে জেতাতে ময়দানে নামবেন বলেও জানা গিয়েছে।

গত শনিবার (২৫ মে) বসিরহাটের হাড়োয়া সার্কাস ময়দানে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা থেকে দলের বিধায়ককে ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেসের বিধায়ক থাকবেন অথচ মিটিংয়ে থাকবেন না, মনে রাখবেন তাঁর সঙ্গে দলের কোনও সম্পর্ক থাকবে না। আপনাকে নিয়ে দল চলবে না।‘ মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, যতক্ষণ না পায়ে ধরে ক্ষমা চাইবে না ততক্ষণ ঊষারানী মণ্ডলকে কেউ মানবে না।‘ মুখ্যমন্ত্রী অভিযোগ করে আরও বলেন, ‘বিজেপির সঙ্গে যারা আঁতাত করে তাঁদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আপনি আর আপনার স্বামী দলটাকে বেচে দেবেন? মনে করেন আমরা সেটাকে সমর্থন করব! আপনাদের মত লোক চাই না। আমি অন্যের দলের ব্যাপারে যেমন কথা বলি নিজের দলের ব্যাপারেও কথা বলি।’

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube