টি টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হানার হুঁশিয়ারি!

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে এবার দেওয়া হল জঙ্গি হানার হুঁশিয়ারি । গোটা স্টেডিয়ামে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা । আগামী ৯ জুন নিউ ইয়র্কে হতে চলেছে ভারত পাকিস্তান ম্যাচ । তারই মধ্যে এই ধরণের হামলার হুমকি চিন্তার ভাঁজ ফেলছে উদ্যোক্তাদের থেকে শুরু করে খেলোয়াড়দের কপালেও ।

২ জুন থেকে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ । ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ রয়েছে আগামী ৯ জুন । খেলা রয়েছে নিউ ইয়র্কে নাসাউ কাউন্টিতে । এই বিষয়ে জানা যায়, আইসিস সংগঠনের শাখা প্রতিষ্ঠান আইসিস-কে এই নাশকতার হুমকি দিয়েছে ।

এই হামলার হুঁশিয়ারি পাওয়ার পরই আরও আঁটসাঁট করা হয়েছে স্টেডিয়ামের নিরাপত্তা । নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার, প্যাট্রিক রাইডার জানান, আইসিস-কে গত মাস থেকেই এই খেলা নিয়ে হুমকি দিয়ে যাচ্ছে । তবে এবার ভারত বনাম পাকিস্তানের ম্যাচটিকে উল্লেখ করে হুমকি দেওয়া হয় বলেও তাঁর দাবি । পাশাপাশি নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল তাঁদের স্টেট পুলিশকে নিরাপত্তা ব্যাবস্থার উপর আরও জোর দিতে নির্দেশ দিয়েছেন বলেও জানা যায় ।

প্রসঙ্গত, এই প্রথমবার মার্কিন মুলুক বিশ্বকাপের পর্যায়ে কোনও ম্যাচের আয়োজন করতে চলেছে । এরই মধ্যে উল্লেখ্য সেই দেশে রয়েছেন দক্ষিণ এশিয়ার দেশগুলির বাসিন্দাদের একটা বড় অংশ । বলাই বাহুল্য, ভারত-পাকিস্তান ম্যাচেও বিরাট সংখ্যক দর্শকদের স্টেডিয়ামে উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube