বাংলাতেও ‘পুষ্পা ২’-র গান

নিউজটাইম ওয়েবডেস্ক : পুষ্পা‘-র তুমুল সাফল্যের পর আসছে ‘পুষ্পা ২‘। একের পর এক গান মুক্তি পাচ্ছে; তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনাও তুঙ্গে । এদিন মুক্তি পেল ‘পুষ্পা ২‘ ছবির পরবর্তী গান ‘সুসেকি’ । তামিল, হিন্দি সহ আরও ৬টি ভাষায় মুক্তি পাবে এই গান, সেই তালিকায় রয়েছে বাংলাও ।

বাংলায় ‘আগুনের’ নামে সামনে এসেছে গানটি । ছবিটি গেয়েছেন বঙ্গ তনয়া শ্রেয়া ঘোষাল । বুধবার অরিজিনাল ভিডিও সামনে আসেনি । বরং সামনে এসেছে গানের মেকিং ভিডিও । সেই ভিডিও যে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না ।

এই গানে আল্লু অর্জুন-রাশ্মিকার পাশাপাশি দেখা মিলেছে ছবির পরিচালক সুকুমার আর কোরিওগ্রাফার গণেশ আচার্যের । ১৫-ই আগস্ট মুক্তি পাবে এই ছবি । তার আগে পুষ্পা ২-র গানগুলি যে ভাবে দর্শকদের মধ্যে ক্রেজ তৈরী করছে, বক্স অফিসে ‘পুষ্পা ২‘ ছক্কা হাঁকাবে, সেই আশায় রয়েছেন সবাই ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube