‘লাইফ ইন আ মেট্রো‘ ছবির সিক্যুয়েল নিয়ে অপেক্ষায় ছিলেন বলি প্রেমীরা । অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে । অনুরাগ বসুর হাত ধরে আসছে ‘মেট্রো ইন দিনো‘। এই ছবির শুটিং শেষ হতে না হতেই আবার তাঁর নতুন ছবির কথা জানান পরিচালক অনুরাগ বসু । তবে তা আশিকি ছবির সিক্যুয়াল নয় । সেই ছবিতে দেখা মিলবে বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক কার্তিক আরিয়ানের । আর তাঁর বিপরীতে থাকছেন তৃপ্তি দিমরি ।

তবে এখনও সামনে আসেনি ছবির নাম । আগামী বছর বড় পর্দায় মুক্তি পাবে কার্তিক-তৃপ্তির এই নতুন ছবি । তার আগে ‘ভুলভুলাইয়া থ্রি‘-তে দেখা মিলবে এই জুটির । চলতি বছরে আগস্ট থেকে শুরু হবে এই ছবির শুটিং । রোমান্টিক ঘরানার এই ছবিতে জুটি বাঁধবেন কার্তিক-তৃপ্তি ।
এই নতুন ছবির কথা সামনে আসতেই তাঁদের ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে । একের পর এক ছবি নিয়ে ব্যস্ত দু’জনেই । কার্তিকের ‘চান্দু-চ্যাম্পিয়ান‘ ছবি মুক্তির প্রায় দোরগোড়ায় আর ভুলভুলাইয়া থ্রি আসছে দিওয়ালিতে । অন্যদিকে ‘অ্যানিম্যাল‘ ছবির সাফল্যের পর তৃপ্তি দিমরির ঝুলিতে রয়েছে একের পর এক ছবি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

