এবার ওটিটিতে আসছে ‘ক্রু’

বড় পর্দার পর এবার ওটিটিতে সিনেপ্রেমীদের মন জয় করতে আসছেন বলিউডের তিন হাসিনা- করিনা, তাব্বু, কৃতি । ছবির নাম ‘ক্রু‘ ।

চলতি বছরে ২৯শে মার্চ বড় পর্দায় মুক্তি পেয়েছিল এই ছবি । করিনা, তাব্বু, কৃতির পাশাপাশি ছবিতে দেখা মিলেছে দিলজিৎ দোসাঞ্জ, শ্বাশ্বত চট্টোপাধ্যায়, রাজেশ শর্মার মতো অভিনেতাদের । এছাড়াও ক্যামিও চরিত্রে কপিল শর্মার উপস্থিতি ছিল নজরকাড়া ।

রাজেশ কৃষ্ণান পরিচালিত এই ছবির শুরু থেকে শেষ অবধি ছিল কমেডিতে ঘেরা । এর পাশাপাশি ছিল রহস্যের স্বাদও । কিন্তু এই রহস্য সমাধান হবে কীভাবে? সেই জন্য দেখতে হবে ‘ক্রু‘ । যারা বড় পর্দায় ছবিটি মিস করেছেন, তাঁদের জন্য এবার হাজির এক সুবর্ণ সুযোগ । বড় পর্দায় ক্রু যেভাবে ক্রেজ তৈরী করেছিল, ওটিটিতে ওই একই রকম সাফল্য পাবে কি না সেটাই এখন দেখার ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube