অমিল পরিশ্রুত পানীয় জল!শিলিগুড়িতে বিক্ষোভের সম্মুখীন মেয়র!

পুরনিগমের সরবরাহ করা জল দূষিত । তাই এবার পরিশ্রুত পানীয় জল নিতে বৃহস্পতিবার সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ছিলেন মানুষ । এমত পরিস্থিতিতে পানীয় জলের দাবিতে পুরনিগমের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করল CPIM দার্জিলিং জেলা কমিটি । বৃহস্পতিবার রীতিমত মেয়রের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় ।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । উল্লেখ্য, বুধবার শিলিগুড়ির মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠকের মাধ্যমে পুরনিগমের সরবরাহ করা জল পান করতে মানা করেন । তারপর থেকেই জল নিয়ে হাহাকার শুরু হয় এলাকায় । যদিও পুরনিগমের পক্ষ থেকে PHE-এর জলের ট্যাংক বিভিন্ন ওয়ার্ডে পাঠানোর ব্যবস্থা করা হলেও জল কিনতে বিভিন্ন দোকানের সামনে লম্বা লাইন দাঁড়িয়ে থাকতে দেখা যায় মানুষকে ।

এর পাশাপাশি খবর মেলে, বেশ কিছু জলের কারখানাতেও জল পাওয়া যাচ্ছে না । এমন পরিস্থিতি পুরনিগমের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পূরনিগমের প্রধান কার্যালয় সামনে বিক্ষোভ দেখানো হয় । রীতিমতো রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম নেতাকর্মীরা । পাশাপাশি মেয়রকে দেখে রীতিমত ‘চোর চোর’ চিৎকার করে ওঠেন তাঁরা । ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

এদিন শিলিগুড়ির প্রাক্তণ মেয়র অশোক ভট্টাচার্য বলেন, যখন তিনি ক্ষমতায় ছিলেন সেই সময় PHE এর কাজের জন্য দু’দিন জল সরবরাহ বন্ধ ছিল । সেই সময় তাঁকে হেনস্থা করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন । অন্যদিকে, মেয়র গৌতম দেব এই বিক্ষোভের নিন্দা জানান । তিনি বলেন, তিনি, ডেপুটি মেয়র, মেয়র পারিষদরা বিভিন্ন বোরোতে গিয়ে রাস্তায় থেকে পরিস্থিতির ওপর নজর রাখছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube