উত্তপ্ত ভাঙড়! ঘটনাস্থলে পুলিশ অবজারভার!

ভোটের আগে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি থেকে ভাঙড়ে এলেন পুলিশ অবজারভার নিলেশ ভারনি । যাদবপুর ও ডায়মন্ড হারবার লোকসভার পুলিশ অবজারভার তিনি ।

গত পঞ্চায়েত ভোটে রক্তাক্ত হয়েছিল গণনা কেন্দ্র তথা কাঠালিয়া স্কুল সংলগ্ন এলাকা । এদিন ভাঙ্গড়ে পৌঁছে প্রথমেই তিনি কাঠালিয়া স্কুলে আসেন । সেখানে এসে পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি ।

পরবর্তীতে, কাঠালিয়া থেকে বেরিয়ে সোনপুর বাজারে আসেন তিনি । সেখানে এসে স্থানীয় মানুষজন ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কথা বলেন । এলাকার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি উত্তর কাশিপুর থানায় আসেন । সেখানে এলাকার পরিস্থিতি নিয়ে ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ ও থানার ওসি অমিত কুমার চ্যাটার্জি সঙ্গে প্রশাসনিক পরিস্থিতি নিয়ে রুদ্ধদার বৈঠক করেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube