৪ জুন রেজাল্ট, তার আগেই শপথ গ্রহণের প্রস্তুতিতে ‘মনোযোগ’ BJP-র!

‘আবকি বার ৪০০ পার’, লোকসভা নির্বাচনের শুরু থেকেই এই কথা শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বার ক্ষমতায় আসা নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি তথা এনডিএ জোট। সেই বিশ্বাস রেখেই শপথ গ্রহণের প্রস্তুতি শুরু করে ফেলল তারা? জানা যাচ্ছে, ২০২৪-এ হ্যাট্রিক হলে রাষ্ট্রপতি ভবনে নয় অন্যত্র শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

চিরাচরিত প্রথা মেনেই রাষ্ট্রপতি ভবনে হয়েছে ক্ষমতায় আসা সরকারের শপথ গ্রহণ। গত দু’বার নরেন্দ্র মোদী (Narendra Modi) সহ মন্ত্রিসভার সদস্যরাও এই রীতি মেনেছেন। তবে এবারে প্রথা ভাঙা হতে পারে। সূত্রে খবর, তৃতীয়বার ক্ষমতায় এলে দিল্লির কর্তব্যপথে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। ৪ জুন ফল প্রকাশের পর আগামী ৯ জুন হতে পারে সেই অনুষ্ঠান। মূলত শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য বহু অতিথিদের আমন্ত্রণ জানানোর কথা ভাবছে বিজেপি। সেই কারণেই একটি খোলা জায়গা চাইছে, যেখানে অতিথিদের বসার ব্যবস্থা করা যাবে। বিগত দশ বছরে কেন্দ্রের সরকার কী কী উন্নয়নমূলক কাজ করেছে, সেগুলিও তুলে ধরা হবে বলে খবর।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসে বিজেপি সরকার, সেবছর ফলপ্রকাশ হয় ১৬ মে। শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল ২৬ মে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল ২৩ মে, শপথ গ্রহণ হয় ৩০ মে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube