দিকে দিকে অশান্তি, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের!

ভাঙড় নিয়ে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর । একই সঙ্গে মুর্শিদাবাদে বাড়ির উঠোনে সকেট বোমা উদ্ধারের ঘটনায়ও রিপোর্ট তলব করা হল ।
তৃণমূল- আইএসএফ সংঘর্ষ।

ভোটের আগে ভাঙড়ের দুই প্রান্তে আইএসএফ তৃণমূল সংঘর্ষের জেরে আহত হন একাধিক ব্যক্তি । ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুর এলাকায় সায়নী ঘোষের প্রচার মিছিলে না যাওয়াকে কেন্দ্র করে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তর কাশিপুর থানার পুলিশ । এছাড়াও ভগবানপুর অঞ্চলের জিরানগাছা এলাকায় তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পোলেরহাট থানার পুলিশ।

অন্যদিকে মুর্শিদাবাদে বাড়ির উঠোনে সকেট বোমা উদ্ধারের ঘটনায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ২৪ ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট (ATR) তলব করল সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের দফতর থেকে ।

প্রসঙ্গত, রাতের অন্ধকারে বাড়ির উঠোনে কেউ বা কারা সকেট বোমা রেখে গিয়েছে বলে অভিযোগ করেন বাড়ির মালিক । ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পোল্লাগাড়ি এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগর পাড়া থানার পুলিশ প্রশাসন । পুলিশ পৌঁছে জায়গাটা ঘিরে রাখে । ভয়ে বাড়িতে কেউই ঢুকতে পারছেন না বলে জানা যায় । তবে কে বা কারা এই বোমা রাখল তা পরিস্কার হয়নি । আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন স্বপন কুমার মন্ডল সহ বাড়ির অন্যান্য বাসিন্দারা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube