নিউজটাইম ওয়েবডেস্ক : ভোটের আগে ভাঙড়ের দুই প্রান্তে আইএসএফ-তৃণমূলের সংঘর্ষের খবর সামনে এল । এই ঘটনায় আহত হয়েছেন একাধিক মানুষ । বুধবারের এই ঘটনায় দুই ঘটনাস্থলে পৌঁছয় উত্তর কাশিপুর থানার পুলিশ ও পোলেরহাট থানার পুলিশ ।
একদিকে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুর এলাকায় সায়নী ঘোষের প্রচার মিছিলে না যাওয়ার কারণে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাস্থলে পৌঁছয় উত্তর কাশিপুর থানার পুলিশ । অন্যদিকে ভগবানপুর অঞ্চলের জিরানগাছা এলাকায় তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগও প্রকাশ্যে এল । আহত তৃণমূল কর্মীকে দেখতে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন ভাঙ্গড় দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য খায়রুল ইসলাম । অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ । তবে এই ঘতনাগুলিতে কেউই দায় স্বীকার করেনি । বরং একে অপরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আইএসএফ ও তৃণমূল । উভয় পক্ষই জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বলে জানান ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

