ভাটপাড়ার বোমাবাজির ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর । সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের থেকে ২৪ ঘন্টার অ্যাকশন টেকেন রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর ।
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিজেপির নেতাদের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ ওঠে । একই সঙ্গে দায়ের করা হয় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগও ।ভাটাপাড়ায় বিজেপির রাজ্য নেতৃত্বের বাড়ির সামনে বোমাবাজি করা হয় মঙ্গলবার রাতে । এই বিষয়ে পুলিশের নিস্ক্রিয়তার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং । একই সঙ্গে তাঁর পালটা হুমকি, খোলা মাঠে লড়াই হবে!
প্রসঙ্গত জানা যাচ্ছে, ভাটপাড়ায় ১৮ নং ওয়ার্ডে বিজেপির রাজ্য নেতা উমাশংকর সিং এর বাড়ির সামনে বোমা ছোঁড়ে কয়েকজন দুষ্কৃতীরা । ব্যারাকপুর লোকসভার বিজেপির প্রার্থী অর্জুন সিং এর অভিযোগ তৃণমুলের দুষ্কৃতীরা বোমা ছুঁড়ে আতঙ্কের সৃষ্টি করছে । যদিও এই ব্যাপারে এখনও তৃণমুলের পক্ষ থেকে কারোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি । পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন অর্জুন সিংও । তবে এই ঘটনায়, অর্জুন সিং-এর হুমকি, ‘পুলিশ ব্যবস্থা না নিলে খোলা মাঠে লড়াই হবে’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

