রথযাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুরীতে জোর কদমে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি । বুধবার পুরীতে জগন্নাথের চন্দনযাত্রায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা । চন্দনযাত্রাকে কেন্দ্র করে ফাটানো হচ্ছিল আতশবাজি । সেখানেই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ । আহত হন একাধিক ভক্ত, মৃত্যু হয় বেশ কিছু জনের ।

চন্দনযাত্রাকে কেন্দ্র করে পুরীর পুষ্করিণী সরোবরে ভিড় জমিয়েছিলেন অগুন্তি ভক্তরা । চন্দনযাত্রা উপলক্ষে ফাটানো হচ্ছিল আতশবাজিও । এর মধ্যে আগুনের ফুল্কি বাজির স্তূপে এসে পড়ে আর সেই থেকেই ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ । বাজির স্তূপে আগুন লাগার ফলে একের পর এক বিস্ফোরণ ঘটে যেতে থাকে ।

শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, দুর্ঘটনার জেরে অগ্নিদগ্ধ হন অন্তত ২০ জন ব্যক্তি । আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন অনেকেই । একই সঙ্গে মিলেছে মৃত্যুর খবরও । স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান । সেখানেই চিকিৎসাধীন রয়েছেন অনেকে ।

বুধবারের এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক । পাশাপাশি তিনি আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন প্রশাসনকে । তিনি আরও জানান, আহতদের চিকিৎসার সব রকম খরচের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে করা হবে । এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

