দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ের বারুইপুর রোডে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘটে গেল বিপত্তি । বুধবার আচমকাই নির্মীয়মান একটি দোকান ভেঙে পড়ে । এদিনের ঘটনায় জখম হন ৫ জন ব্যক্তি ।
ক্যানিংয়ের বারুইপুর রোডের একটি দোকান এদিন হুড়মুড়িয়ে ভেবগে পড়ে । দুর্ঘটনার জেরে এদিন আহত হন ৫ জন ব্যক্তি । আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলেও জানা যায় । আরও জানা যায়, ঘটনাস্থলের নিকটবর্তী অঞ্চলে রয়েছে ক্যানিংয়ের পুরাতন বিডিও অফিসও ।
এই ঘটনায় একই সঙ্গে আরও জানা যায়, এদিন ক্যানিং বারুইপুর রোডটিতে সম্প্রসারণের কাজ চলছিল । তারই মধ্যে নির্মীয়মাণ দোকানটি ভেঙে পড়ে । দোকানটি ভেঙে পড়ে অটো ও ভ্যানের ওপর । তাতেই গুরুতর জখম হন ৫ জন ব্যক্তি ।
আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই স্থানীয় সূত্রে জানা যায় । তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । আহতরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

