রাজ্যে চলছে লোকসভা নির্বাচন । এরই মধ্যে ফের সক্রিয় হয়ে উঠল ইডি । ছবি মুক্তির আগেই এবার রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে চলে এলেন টলি তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত ।
নির্বাচনের মধ্যেই, আবারও সক্রিয় ইডি আধিকারিকরা । রেশন দুর্নীতি মামলায়, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করলেন ইডি আধিকারিকরা । সূত্রের খবর, রেশন দুর্নীতির টাকা অভিনেত্রীর সংস্থায় গিয়েছে । তাই ভোটের ফল ঘোষণার পরের দিন অর্থাৎ ৫ই জুন সল্টলেকের জিও কমপ্লেক্সের ইডি দফতরে তলব করা হয়েছে তাঁকে ।
একই সঙ্গে জানা যাচ্ছে, রেশন দুর্নীতি মামলায়, আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য জানতেই তাঁকে তলব করা হয়েছে । ব্যাংকিং নথি থেকে শুরু করে, আইটি রিটার্নস সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি তাঁকে সঙ্গে করে নিয়ে আসতে বলা হয়েছে বলেও খবর ।
প্রসঙ্গত, এর আগেও রোজভ্যালি মামলায় তাঁকে তলব করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । উল্লেখ্য আগামী ৭ জুন মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি ‘অযোগ্য’ । এর মধ্যে অভিনেত্রী এই তলবে হাজিরা দেন কি না সেটাও এখন দেখার বিষয় ।
অন্যদিকে গতকালই প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকেও তলব করেছিল সিবিআই । ২৪ ঘনটার নোটিশে তলব করা হয়েছিল তাঁকে । তবে নির্বাচনী কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে সেই তল এড়িয়ে যান তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

