দেবরাজ চক্রবর্তীকে ফের তলব সিবিআইয়ের!

রাজ্যে চলছে লোকসভা নির্বাচন । এরই মধ্যে ফের সক্রিয় হয়ে উঠল সিবিআই । প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার নোটিশ পাঠানো হয় তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে । ২৪ ঘণ্টার নোটিশে তলব করে বুধাবারই তাঁকে দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে জানা যায় ।

ভোটের মধ্যেই ফের সক্রিয় হয়ে উঠল সিবিআই । সূত্রের খবর, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয় তাঁকে । প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও এই তৃণমূল নেতাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেই ডাকে সাড়াও দিয়েছিলেন তিনি ।

পাশাপাশি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁর বাড়িতেও তল্লাশি চালান । তবে সূত্রের খবর, আজ‌ হাজিরা দিচ্ছেন না দেবরাজ চক্রবর্তী । নির্বাচনের কাজে ব্যাস্ত রয়েছেন তিনি । তাই হাজিরা দিতে পারবেন না বলে ইতিমধ্যেই জানিয়েছেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube