কাটছে না ‘রেমাল’ রেশ, কী জানাচ্ছে হাওয়া অফিস?

ঘূর্ণিঝড় ‘রেমাল’ কেটে গেলেও তার রেশ যেন কাটছেই না । গত দু’দিন ধরে উত্তরবঙ্গে চলছে ঝড়-বৃষ্টির তাণ্ডব । আজ বৃহস্পতিবারও উত্তরবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ।

এরই পাশাপাশি জানা যাচ্ছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই ৫ জেলায় । বৃহস্পতিবার এবং শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে; পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়াও । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, অসমে তৈরি হয়েছে নিম্নচাপ । যার জেরে আগামী ৫ দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । শুক্রবার দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আগামী ১ জুন ভোটের দিন কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে । এরপর ৪ জুন ভোট গণনার দিনও বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি । আগামী ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইবে দমকা ঝোড়ো হাওয়া । কোথাও কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি গতিবেগে ঝোড়া হাওয়া বইতে পারে বলেও খবর আবহাওয়া দফতর সূত্রে ।

একই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ রয়েছে । এর মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করলে আগামী ১০ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube