হাওয়া বদল হলেও থাকছে বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে ক্রমশ আবহাওয়ায় পরিবর্তন হবে বলে জানা যাচ্ছে । তবে আজ এবং আগামী কয়েকদিনও রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে কমবেশি বৃষ্টির পূর্বাভাস ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার বৃষ্টি হতে পারে শহর কলকাতায় । আকাশ আংশিক মেঘলা থাকবে । তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ । লাগাতার বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ অনেকটা নেমে গিয়েছে । এদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৮.৫ ডিগ্রি কম । অন্যদিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম ।

দক্ষিণবঙ্গে মঙ্গলবার কোনও ঝোড়ো হাওয়ার সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দফতর । তবে উত্তরবঙ্গে ক্রমশ বাড়বে বৃষ্টির পরিমাণ । আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কিছু কিছু এলাকায় । ওই সমস্ত জায়গায় জারি থাকছে কমলা সতর্কতা । পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু অংশে হতে পারে ভারী বৃষ্টিপাত । সেক্ষেত্রে ওই জেলায় থাকছে হলুদ সতর্কতা ।

অন্যদিকে, ঘূর্ণিঝড় রেমাল স্থলভাগে আছড়ে পড়ার পর ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমটি পূর্ব-উত্তরপূর্ব দিকে সরে যাচ্ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও দুর্বল হয়ে হচ্ছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube