বসিরহাট লোকসভার হাড়োয়া সার্কাস ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল ও তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলদু’জনেই গরহাজির ছিলেন । তাঁদের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাত রাখার অভিযোগও উঠেছিল । এরপরই তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী ।
মৃত্যুঞ্জয় জেলা পরিষদের সদস্য ও মিনাখাঁ ব্লক নির্বাচন কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন । তাঁদের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাজশ রেখে চলার অভিযোগও উঠেছিল । মুখ্যমন্ত্রী ওই সভা থেকে ঘোষণা করেছিলেন, ঊষারানি ও তাঁর স্বামী মৃত্যুঞ্জয়কে দলে আর কোনও দরকার নেই। দলে ফিরতে হলে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে । দলীয় নেতৃত্বকে মমতা মিনাখাঁয় নতুন কমিটি করার কথাও বলেছিলেন ।

এরই মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন ঊষারানি ও তাঁর স্বামী মৃত্যুঞ্জয় । গত মঙ্গলবার সেখানেই তৃণমূল নেতার সঙ্গে বৈঠক হয় দু’জনের । অবশেষে মানভঞ্জন হল বলেই খবর । আর সেই সুবাদে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে সোমবার থেকে প্রচার শুরু করলেন বিধায়ক ঊষারানি মন্ডল ও তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মন্ডল । এবার দলীয় প্রার্থীর হয়ে নিয়মিত প্রচার করবেন বলে তাঁরা জানিয়েছেন ।
দলীয় সূত্রে জানা গিয়েছে, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় উষারানি ও তাঁর স্বামী মৃত্যুঞ্জয়কে আবার দলে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে । তাঁরা দলের কাছে ক্ষমা চেয়েছেন বলেও জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

