নির্বাচনের অন্তিম লগ্নে বিজেপির পাখির চোখ বাংলা, কাকদ্বীপে ফের মোদীর নিশানায় তৃণমূল!

সাত দফা নির্বাচনের মধ্যে বাকি রয়েছে আর মাত্র একটি দফা । এরই মধ্যে শেষ দফার ভোটের আগে নির্বাচনী প্রচার সারতে ফের বঙ্গে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বুধবার কাকদ্বীপে দলীয় প্রার্থীর সমর্থনে সভা সারলেন তিনি ।

মোদীর বঙ্গ সফরের আজ দ্বিতীয় দিন । কলকাতা ও উত্তর ২৪ পরগনার পর আজ দক্ষিণে ‘নমো’ । বুধবার সকাল ১১টায় সভা ছিল প্রধানমন্ত্রীর । এদিন তিনি বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন আলাদা কারণ এই নির্বাচনের নেতৃত্ব দিচ্ছেন জনতা ।

এদিন সভামঞ্চ থেকে একাধারে পরিবারতন্ত্রের বিরুদ্ধে যেমন সরব হয়েছেন প্রধানমন্ত্রী ঠিক তেমনই জোট নিয়েও শাসকদলের বিরধিতা করতে ছাড়লেন না তিনি । প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘পরিবারবাদের রাজনীতি যুবকদের স্বপ্নভঙ্গ করেছে । যুবকদের স্বপ্ন মাটিতে মিশিয়ে দিয়েছে পরিবারবাদ । মানুষ গত ১০ বছরের উন্নয়নও দেখছে; আবার ৬০ বছরের বঞ্চনাও দেখেছেন মানুষ । ভরসা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, বিকশিত বাংলা গড়ব’ ।

জোট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল ইন্ডি জোট নিয়ে বাংলাকে ভুলপথে চালিত করছে । বিকাশের কাজ করছে মোদী সরকার, আর তৃণমূল বলছে ‘এটা হতে দেব না’ । একই সঙ্গে তিনি বলেন, ‘বিকশিত ভারত গড়তে বিকশিত বাংলা চাই । এর জন্য, বাংলা থেকে বেশি সংখ্যক বিজেপি সাংসদ চাই । ভরসা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, বিকশিত বাংলা গড়ব’ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube