চা বাগানে হাতির দল, ভিড় জমালেন স্থানীয়রা

সাতসকালে চা বাগানে ঢুকে পড়ে হাতির দল । তাদের দেখতে মানুষের ভিড় উপচে পড়ল সেখানে । মেটেলি ব্লকের চালসা চা বাগানের ঘটনা । বুধবার ভোরে সংলগ্ন মূর্তি চা বাগান হয়ে শাবক সহ সাতটি হাতির একটি দল চলে আসে চালসা চা বাগানে ।

এদিকে চা বাগানে হাতি আসার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় জমা হয় । ভোর ৫ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত চা বাগানেই ঘোরাফেরা করে হাতির দলটি । সকাল ৭টা নাগাদ চালসা চা বাগানের ১৬ ও ১৭ নাম্বার সেকশন হয়ে হাতিগুলি মূর্তি নদী পেরিয়ে চাপরামারি জঙ্গলে চলে যায় ।

উল্লেখ্য, চালসা চা বাগানে মাঝেমধ্যেই হাতি, বাইশন সহ অন্যান্য বন্য প্রাণীরা চলে আসে ।এর আগেও হাতির হানায় এই চা বাগানে বহু শ্রমিক আবাস সহ দোকান ঘর ভাঙ্গার ঘটনাও ঘটেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube