শান্তিপূর্ণ ভাবে ভোট মিটলেও ভোট গণনার আগেই নতুন করে অশান্তি ছড়াচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়ায় । অভিযোগ উঠছে, মঙ্গলবার গভীর রাতে ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি উমা শঙ্কর সিংয়ের বাসভবনের সামনে বোমা ছোঁড়ে কয়েকজন দুষ্কৃতীরা । এই নিয়ে চাঞ্চল্য ছড়াল এলাকায় ।
ভাটপাড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আটচালা বাগান রোড এলাকায় গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা বোমা ছুড়ে পালিয়ে যায় বলে জানা যায় । এই নিয়েই ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং । অভিযোগ ওঠে, ভোট গণনার দিন যতই এগিয়ে আসছে ততই মানুষকে ভয় দেখাতে তৃণমূল দুষ্কৃতীরা নানান পন্থা অবলম্বন করছে ।

বোমাবাজির ঘটনায় পাল্টা পুলিশকে হুঁশিয়ারি দিলেন অর্জুন সিং । বোমাবাজির ঘটনা নিয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, ‘আমি পুলিশ প্রশাসনের কাছে বলব আপনারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করার ব্যবস্থা করুন না হলে এর পাল্টা প্রতিরোধ তৈরি হলে তখন সামাল দিতে পারবেন না’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

