মঙ্গলবার ফের অ্যাকশনে ইডি । পাটনায় একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় রাজ্যে আবারও সক্রিয় হয়ে উঠল ইডি । এদিন রাজারহাটের এক অভিজাত আবাসনে চলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান । কেন্দ্রীয় বাহিনিরা প্রথমেই ওই আবাসন চত্ত্বরটি ঘিরে ফেলে । কড়া প্রহরায় চলে তল্লাশি ।
পাটনার একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় মঙ্গলবার সাতসকালে ফের মাঠে নেমে পড়ল ইডি । ব্যাঙ্ক প্রতারণা মামলায় তদন্ত করতে কলকাতায় পর্যটন ব্যবসায়ীর ফ্ল্যাটে পৌঁছয় ইডি । কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দু’টি বাড়িতে চলল তল্লাশি । ব্যবসায়ী সন্তোষ বর্মার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । সূত্রের খবর পূর্বাঞ্চলীয় রাজ্যে হোটেল ব্যবসা রয়েছে ওই ব্যক্তির । সংস্থার অপর ডিরেক্টরের বাড়িতেও তল্লাশি চালানো হয় বলে জানা যায় ।
ইডি সূত্রে জানা যায়, দুই ব্যক্তিই ব্যবসায়ে অংশীদার । একই আর্থিক প্রতারণা মামলায় এদিন দু’জনের বাড়িতে অভিযান চালায় বলেও খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

