ফের স্ট্রং রুম বিতর্ক, নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি!

এবার স্ট্রং রুম বিতর্ক দেখা দিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেও । সিসি ক্যামেরা বন্ধ রাখার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি ।

একাধিকবার রায়গঞ্জ পলিটেকনিকের একাধিক সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকার লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার ।
রায়গঞ্জের তৃনমুল প্রার্থীর হার নিশ্চিত জেনে তাঁকে জেতানোর জন্য গোপনে ইভিএম বদল করতেই প্রশাসনের একাংশ উঠে পড়ে লেগছে বলে দাবি তোলেন তিনি । সেই সব কারচুপি আড়াল করতেই সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলে বিজেপি ।

তবে এই ঘটনায় সব অভিযোগ ভিত্তিহীন বলেই জানায় তৃণমূল নেতৃত্ব । বিজেপির বিরুদ্ধে পালটা কটাক্ষ তৃনমুলের । এবারের লোকসভা নির্বাচনে বিজেপি নিজেদের হার নিশ্চিত বুঝেই এই ধরণের অবান্তর অভিযোগ তুলছে বলে পালটা অভিযোগ তুলেছে ঘাসফুল শিবির ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube