মঙ্গলবার লাইনচ্যুত হয়ে গেল লোকাল ট্রেন । ঘটনার জেরে পূর্ব রেলের হাওড়া মেইন লাইনে ব্যাহত হল ট্রেন পরিষেবা । ফলত ডাউন লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল । ঘটনাটি ঘটে লিলুয়া স্টেশনের কাছে ।
মঙ্গলবারের এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘সকাল ৭টা ১০ মিনিট নাগাদ শেওড়াফুলি থেকে আসা একটি খালি লোকাল ট্রেনের একটি কামরা লিলুয়া স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায়’ । ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে ।
পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে রেলের উচ্চ পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা পৌঁছন । দ্রুত লাইনচ্যুত কামরাটিকে তোলার কাজ শুরু করা হয় । তবে জানা যায়, ট্রেনটি খালি থাকায় কোন বিপত্তি ঘটেনি এদিন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

