স্ত্রীকে খুনের পর কাটা হল মুণ্ডু, প্রমাণ লোপাটের চেষ্টা করেও ধৃত স্বামী

পারিবারিক অশান্তির পরিণতি হল মর্মান্তিক। স্ত্রীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। প্রমাণ লোপাটের চেষ্টা করেও ব্যর্থ হতে হল। শেষ পর্যন্ত পুলিশের জালে অভিযুক্ত। তদন্ত শুরু হয়েছে। ভয়ংকর হত্যাকাণ্ডটি ঘটেছে কর্ণাটকে।

কর্ণাটকের তুমুরুক জেলার হোসপেট গ্রামের বাসিন্দা শিবরাম-পুষ্পা। দীর্ঘদিনের তাঁদের বিবাহিত জীবন, দম্পতির একটি আট বছরের পুত্র সন্তান রয়েছে। জানা গিয়েছে, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত। গত সোমবার রাতে ফের বচসায় জড়ান দম্পতি। মুহূর্তের মধ্যেই চরম রূপ নেয় অশান্তি। অভিযোগ, কথা কাটাকাটি চলাকালীনই শিবরাম রাগের বশে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে স্ত্রীয়ের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার।

স্ত্রীকে খুন করার পরই থেমে থাকেননি শিবরাম। অভিযোগ, প্রমাণ লোপাটের জন্য মৃতার ধর ও মুণ্ডু আলাদা করেন এবং দেহের দু’টুকরো করে রান্নাঘরে লুকিয়ে দেন। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন উঠছে, ধারাল অস্ত্র কীভাবে হাতে পেল শিবরাম? জানা গিয়েছে, করাতকলে হেল্পারের কাজ করতেন তিনি, সেই কারণেই বাড়িতে ধারাল অস্ত্র ছিল বলে অনুমান করা হচ্ছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube