মুর্শিদাবাদে জোড়া চুরির ঘটনা! আতঙ্কে এলাকাবাসীরা

মুর্শিদাবাদে উঠে এল দু’টি চুরির ঘটনা । একদিকে যেমন সুতির রমাকান্তপুর রক্ষা কালী মন্দিরে চুরির ঘটনা প্রকাশ্যে এল, একই সঙ্গে জানা যায় জঙ্গিপুরেও ফাঁকা বাড়িতে চুরি হয়ে যাওয়ার ঘটনা ।

সুতি থানার অন্তর্গত রামাকান্তপুর রক্ষাকালী মন্দির বহু প্রাচীন এক মন্দির । সেই রক্ষাকালী মন্দিরেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সোমবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল রমাকান্তপুরে । সিসিটিভি ফুটেছে দেখা যায় দু’জন যুবক রাত্রি আড়াইটা নাগাদ মন্দিরের ভেতরে প্রবেশ করছে । মূল গর্ভগৃহে একজন যুবক ভেতরে প্রবেশ করে মা কালীকে প্রণাম করে । সেই এদিন অলংকার চুরি করে বলেই অভিযোগ ওঠে ।

সোমবারের ঘটনায় ক্যাশ বাক্স থেকে বেশ কিছু নগদ অর্থ এবং অলংকার চুরি যায় বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা সহ মন্দির কমিটির সদস্যরা । মঙ্গলবার সকালে মন্দির খুলতেই নজরে আসে বিষয়টি । তারপরেই খবর দেওয়া হয় সুতি থানার পুলিশকে । পুলিশ সিসিটিভি ফুটেজ দেখার পাশাপাশি সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে ।

অন্যদিকে বাড়িতে কেউ না থাকার সুবাদে দুঃসাহসিক চুরির ঘটনা প্রকাশ্যে আসে জঙ্গিপুরেও । স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সদস্যরা কাশ্মীর গিয়েছেন । তাতেই বাঁধে বিপত্তি । ঘটনাটি ঘটে জঙ্গিপুর পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে চুরি যায় প্রায় নয় লক্ষ টাকা । একই সঙ্গে চুরি যায় ন’ভরি সোনার গহনাও । ব্যাপারটি মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের নজরে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ । সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube