স্ট্রং রুম ঘিরে অভিযোগ, বিস্ফোরক সৌমিত্র খাঁ! পাল্টা কটাক্ষ সুজাতা মণ্ডলের

অর্থের বিনিময়ে কেন্দ্রীয় বাহিনীকে কিনে পুলিশ স্ট্রং রুমের সিসি ক্যমেরা বদল করে ইভিএম বদলের ছক কষেছিল । স্ট্রং রুমে গিয়ে বিস্ফোরক বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ । কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ অফিসারকে হাতজোড় করে অনুরোধ করেন স্ট্রং রুমে দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীকে সরানোর জন্য । এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল প্রার্থীও । মদ খেয়ে স্ট্রং রুমের সামনে মাতলামি করছেন সৌমিত্র খাঁ, এমনই দাবি সুজাতা মন্ডলের । তাঁর আরও দাবি, পুলিশের উচিত সৌমিত্র খাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া ।

এ রাজ্যের পুলিশ স্ট্রং রুমের সিসি ক্যমেরা বদল করে স্ট্রং রুমের ভেতরে থাকা ইভিএম বদলের ছক কষেছিল । মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই কাজে মদত দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী । বিষ্ণুপুর কে জি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে হাজির হয়ে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ । বিষয়টি নিয়ে তিনি কমিশনেও অভিযোগ জানিয়েছেন ।

বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার মানুষের রায় ইভিএম বন্দী হয়ে এখন রয়েছে বিষ্ণুপুর কে জি ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুমে । কেন্দ্রীয় বাহিনী এই স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে রয়েছে । বাইরে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশও । স্ট্রং রুমে কড়া নজরদারি রেখেছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও । এদিন আচমকাই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ স্ট্রং রুমের বাইরে হাজির হন । সেখানে হাজির হয়ে নিজের ফোন থেকে ফেসবুক লাইভ শুরু করেন তিনি । ফেসবুক লাইভে তিনি দাবী করতে থাকেন পুলিশ স্ট্রং রুমের সিসি ক্যমেরা বদল করে আসলে ইভিএম বদলের চেষ্টা করছে ।

একই সঙ্গে, স্ট্রং রুম চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের আধিকারিকদের উদ্যেশ্যে ‘চোর চোর’ বলতে থাকেন তিনি । স্ট্রং রুমের পাশে থাকা একাধিক গাড়ি দেখিয়ে সৌমিত্র খাঁ দাবী করতে থাকেন ওই গাড়িতে করেই ইভিএম বদল করার ছক কষেছিল রাজ্য পুলিশ । মূহুর্তের মধ্যে সৌমিত্র খাঁর সেই লাইভ ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে । পরে সৌমিত্র খাঁ একই দাবী করে বলেন, এই চক্রান্তে সামিল ছিল কেন্দ্রীয় বাহিনীও । কেন্দ্রীয় বাহিনীর এক কর্মীর নাম করে সৌমিত্র খাঁর অভিযোগ মোটা টাকার বিনিময়ে এই চক্রান্তে সামিল হয়েছে কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান ।

অন্যদিকে, সৌমিত্র খাঁ-র এই বিস্ফোরক অভিযোগকে উড়িয়ে দিয়ে তৃনমূল প্রার্থী সুজাতা মন্ডল সৌমিত্রকে পাগল ও মাতাল বলে উল্লেখ করে বলেন, ‘গতকাল নিজে স্ট্রং রুম দেখেও এমন অভিযোগ করেননি সৌমিত্র খাঁ । আজ যখন নিজের হার সম্পর্কে তিনি নিশ্চিত হয়ে গেছেন তখন হতাশায় ভুগে হারের দায় নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলতে এসব মিথ্যা অভিযোগ করছেন’ । পাশাপাশি তিনি দাবি করেন পুলিশের উচিত সৌমিত্র খাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া এলাকা থেকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube