পুনের পোর্শেকাণ্ড কার্যত গোটা দেশে সাড়া ফেলে দিয়েছে। জল গড়িয়েছে অনেক দূর। পুলিশ তদন্ত শুরু করেছে। এরইমধ্যে সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। পোর্শেকাণ্ডে (Porsche Car Accident) নাম জড়াল দিল্লির উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। পুলিশি তদন্তে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে।
গত ১৯ মে পুনেতে একটি পোর্শে গাড়ির ধাক্কায় দুই যুবক-যুবতীর মৃত্যু হয়। অভিযুক্ত ১৭ বছরের কিশোর মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল বলে জানা গিয়েছে। সূত্রে খবর,মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ায় (Ajit Pawar) দুর্ঘটনার রাতেই পুলিশ কমিশনারকে ফোন করেন। অভিযুক্তের সঙ্গে যাতে কোনও দুর্ব্যবহার না করা হয় সেই নির্দেশ দেন। এনিয়ে আরও জানা যায়, অজিত পাওয়ার নিজেই ফোন করার বিষয়টি স্বীকার করেছেন। তাঁর যুক্তি, অভিযুক্তকে বাঁচানোর জন্য নয়, সে প্রভাবশালী ব্যক্তির ছেলে হওয়ায় সতর্ক হয়ে কাজ করার পরামর্শ দিয়েছিলেন।
দুর্ঘটনার পর অভিযুক্ত কিশোরের রক্ত পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নমুনা পরীক্ষায় তাঁর রক্তে নেশা করার কোনও চিহ্ন পাওয়া যায়নি। তদন্তকারীদের সন্দেহ হলে দ্বিতীয়বার পরীক্ষা করা হয়। সেই রিপোর্টে কিশোরের রক্তে অ্যালকোহল পাওয়া যায়। তদন্ত করলে জানা যায়, ফরেন্সিক বিভাগের দুই চিকিৎসক টাকার বিনিময়ে রক্তের নমুনা বদলে দিয়েছিলেন। গ্রেফতার করা হয়েছে তাঁদের।
অভিযুক্ত কিশোরকে বাঁচাতে গাড়ির ড্রাইভারের উপর দোষ চাপানোর চেষ্টা চলছিল, এমনই অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। চালককে বলা হয়েছিল, দুর্ঘটনার দায় নিজের কাঁধে নিতে হবে। তবে শীঘ্রই জামিনে ছাড়িয়ে নেওয়া হবে। গাড়ির চালককে অপহরণের দায়ে কিশোরের দাদুকে গ্রেফতার করা হয়। তদন্ত এখনও চলছে। নিহত যুবকের মায়ের অভিযোগ, তাঁর ছেলেকে খুন করা হয়েছে। এই ঘটনায় সুবিচারের দাবি করেছে মৃতের পরিবার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

