বৈভবের জামিনে বিপদের আশঙ্কা! আদালতে কান্নায় ভেঙে পড়লেন স্বাতী

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতেই আপ সাংসদ তথা দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন প্রধান স্বাতী মালিওয়ালের হেনস্থার অভিযোগ রাজনৈতিক মহলে কার্যত শোরগোল ফেলে দিয়েছে। অভিযুক্ত কেজরিওয়ালের আপ্ত সহায়ক বৈভব কুমারকে গ্রেফতার করা হয়েছে। তাঁর জামিন হলে বিপদ হতে পারে, আদালতে দাঁড়িয়ে এমনই আশঙ্কা প্রকাশ করলেন স্বাতী।

সোমবার দিল্লি আদালতে বৈভব কুমারের জামিনের আবেদনের শুনানি শুরু হয়। আদালতে দাঁড়িয়ে স্বাতী মালিওয়ালের (Swati Maliwal) অভিযোগ, এফআইআর করার পর থেকেই তাঁকে বিজেপির এজেন্ট বলা হয়েছে। তাঁকে নিয়ে দলের মধ্যেই ট্রোলিং চলে। তাঁকে সমর্থন করলে শাস্তি পেতে হবে, দলীয় নেতাদের এই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। স্বাতীর সংযোজন, ‘বৈভব কুমার কোনও সাধারণ লোক নয়, মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক হওয়ায় বিশেষ সুবিধা পান। ওনার জামিন হলে আমাকে এবং আমার পরিবারকে বিপদে পড়তে হতে পারে।‘ শুনানি চলাকালীনই আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন আপ সাংসদ।

এদিন স্বাতীর বিরুদ্ধে পাল্টা কেজরিওয়ালের বাড়িতে অনুপ্রবেশের অভিযোগ তোলেন বৈভব কুমারের আইনজীবী। অভিযোগ, স্বাতী মালিওয়াল সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করেছিলেন যা অন্যায়। তাঁকে অপেক্ষা করতে বলা হয়েছিল কিন্তু তিনি কথা শোনেননি’। ‘একজন সাংসদ হলেই কি সবকিছুর লাইসেন্স পেয়ে যান, অনুপ্রবেশ, আমাদের বিরুদ্ধে এফআইআর, কী ধরনের তদন্ত চলছে?’ এই প্রশ্ন তোলেন বৈভবের আইনজীবী।

সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীর (Dhruv Rathee) বিরুদ্ধে অভিযোগ করেন স্বাতী মালিওয়াল। তাঁর দাবি, ইউটিউবারের ভিডিয়োর জেরে খুন ও ধর্ষণের হুমকি পাচ্ছেন। এনিয়ে ধ্রুব রাঠীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও উল্টো দিক থেকে কোনও সাড়া মেলেনি বলে জানান আপ সাংসদ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube