লোকসভা নির্বাচনে বাংলা থেকেই বড় সাফল্য পাবে বিজেপি, দাবি করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত লোকসভা ও বিধানসভা নির্বাচনের রেজাল্টের প্রসঙ্গ টেনে একথা বলেন তিনি। পাশাপাশি তৃণমূল সরকারকে কড়া ভাষায় তোপ দাগেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী (Narendra Modi) তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ‘বাংলায় অস্তিত্ব রক্ষার লড়াই করছে তৃণমূল। আমরা তিন ছিলাম, বাংলার মানুষ আমাদের ৮০-তে নিয়ে গিয়েছে। বিজেপির সবচেয়ে বেশি সাফল্য বাংলা থেকেই আসছে।’ তাঁর সংযোজন, বাংলায় ভোটের আগে থেকেই বিজেপির কর্মীদের বেছে বেছে মিথ্যা মামলায় ফাসিয়ে দেওয়া হচ্ছে। এত অত্যাচারের পরও মানুষ ভোট দিচ্ছেন, ভোটের হার বাড়ছে। প্রধানমন্ত্রীর কথায়, বাংলার মানুষ ব্যালটের মাধ্যমেই জবাব দেবেন।
বাংলায় ৩০-৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন মোদী-অমিত শাহ। সেই লক্ষ্যেই ভোট ঘোষণার পর থেকেই দফায় দফায় এ রাজ্যে এসে প্রচার করছেন কেন্দ্রীয় নেতৃত্ব। বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটকেও (INDIA Bloc) কটাক্ষ করেছেন তাঁরা। অন্যদিকে, দশ বছরের মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করে সরকার গঠন করা নিয়ে আশাবাদী বিরোধিরা।
বাকি মাত্র এক দফার নির্বাচন। আগামী ৪ জুন ফল প্রকাশ। হাতে আর কয়েকটা দিন। দেশের সমস্ত রাজ্যের মধ্যে বিশেষ নজর রয়েছে পশ্চিমবঙ্গে। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কেন্দ্রের তরজা রাজনৈতিক মহলে কারও অজানা নয়। ভোটের প্রচারে নরেন্দ্র মোদী ও বিজেপিকে আক্রমণ করেছেন মমতা-অভিষেক। বাংলায় এসে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মোদী-শাহ। এর মধ্যেই নির্বাচনী ফল নিয়ে বড় দাবি করলেন নরেন্দ্র মোদী।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

