মঙ্গলবার শহরে রয়েছে নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল । দুই শিবিরই নির্বাচনী প্রচারের অঙ্গ করেছেন রোড শোকেও । এহেন পরিস্থিতিতে অফিসের দিনে প্রমাদ গুনতে বসেছেন নিত্যযাত্রীরা ।
গোটা দেশ তথা রাজ্যে চলছে লোকসভা নির্বাচন । বঙ্গেও অন্তিম দফার নির্বাচন রয়েছে শনিবার । তার আগেই দুই রাজনৈতিক শিবির জোর দিয়েছে প্রচার পর্বে । মঙ্গলবার একদিকে যেমন রয়েছে নরেন্দ্র মোদীর একাধিক সভা ও রোড শো তেমনই একগুচ্ছ কর্মসূচী রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়েরও । এর ফলে একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করার খবর শোনা যাচ্ছে ।
সূত্রের খবর, নির্বাচনী সভার জেরে বন্ধ থাকবে একাধিক রাস্তা । দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিধান সরণি । অন্যদিকে বিরাটি থেকে এয়ারপোর্ট পর্যন্তও যান নিয়ন্ত্রন করা হবে বলেও জানা যাচ্ছে ।
পাশাপাশি মঙ্গলবার বিকেল ৫টায় এন্টালি থেকে পার্ক সার্কাস যান চলাচল বন্ধ রাখা হবে । সন্ধে ৬টায় বেহালা এলাকাতেও যান নিয়ন্ত্রন করা হবে । এছাড়াও যান নিয়ন্ত্রণ করা হবে শহরের একাধিক রাস্তায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

