রবিবার বঙ্গে আছড়ে পড়ল বছরের প্রথম ঘূর্ণিঝড় রেমাল । ঘূর্ণিঝড়ের প্রভাবে আজও বৃষ্টিতে ভিজল রাজ্য । বৃষ্টি হতেই শহরে ধরা দিল জলযন্ত্রণার একাধিক ছবি ! জমা জলে ব্যাহত ট্রাফিক ব্যবস্থাও । তবে বৃষ্টি কমতেই ফের চালু করা হল বিকান পরিষেবা ।
জলযন্ত্রণার ছবি দেখা গেল কলকাতায় । শুধু রাস্তা নয়; জল জমে যায় মেট্রো স্টেশনেও । জল জমার জেরে ব্যাহত ট্রাফিক ব্যবস্থাও । হাসপাতালেও ধরা পড়ল জলযন্ত্রণার ছবি । কোথাও হাঁটু তো কোথাও কোমর সমান জল ।

একাধিক জায়গায় জলমগ্ন অবস্থা । রাতভর বৃষ্টিতে শহরে জলযন্ত্রণার ছবি দেখা গেল ঠনঠনিয়া, রুবি বাইপাস, থিয়েটার রোডেও । পার্ক স্ট্রিটেও জল জমে ব্যাহত হয় পড়ে ট্রাফিক । অন্যদিকে হাওড়াতেও বৃষ্টিতে ঘরবন্দি হয়ে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের । রামরাজাতলা, সাঁতরাগাছি, বেলগাছিয়াতেও প্রায় একই ছবি ।
পাশাপাশি, ঘূর্ণিঝড়ের জেরে ব্যাহত হয় মেট্রো পরিষেবাও । পরিষেবা ব্যাহত হয় গিরিশ পার্ক – কবি সুভাষ লাইনে । তবে মেট্রো চলছে দক্ষিণেশ্বর – গিরিশ পার্ক লাইনে । স্বস্তির বিষয়ে হল, ঘূর্ণিঝড়ের কারণে স্থগিত ছিল যে বিমান পরিষেবা তা দীর্ঘ ২১ ঘণ্টার অপেক্ষার পর চালু হল ।
অপরদিকে খবর, ঝড়ের প্রভাবে লেক মার্কেটে বিপজ্জনকভাবে ঝুঁকে পড়েছে গাছ । বহু জায়গায় ছিঁড়েছে বিদ্যুতের তার । এরই মধ্যে সেই সকল ছেঁড়া তার পেরিয়েই ঝুঁকির যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

