অন্তিম দফার নির্বাচনী প্রচারে ম্যারাথন কর্মসূচী মুখ্যমন্ত্রীর

আগামী শনিবার ১ মে সপ্তম তথা শেষ দফার ভোট রয়েছে বঙ্গে । পশ্চিমবঙ্গের ৯টি আসন মিলিয়ে দেশের মোট ৫৭টি আসনে ভোট গ্রহণ হবে সেদিন । অন্তিম দফার ভোটের আগে শেষ মুহূর্তের প্রচার যখন তুঙ্গে তখন ঘূর্ণিঝড় রেমালের জেরে তাতে কিছুটা বাধা পড়লেও আবার ম্যারাথন কর্মসুচি নিয়ে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

মঙ্গলবার দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে দুপুর তিনটের সময় বণিক মোড় থেকে এয়ারপোর্ট আড়াই নম্বর গেট পর্যন্ত একটি রোড শো করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

অন্যদিকে উত্তর কলকাতায় এবার লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় । তাই আজ , উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে বিকেল ৫ টা নাগাদ এন্টালি থেকে মল্লিক বাজার পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করবেন তিনি ।

এরপর মল্লিক বাজার থেকে কোয়েস্ট মল পর্যন্ত দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের লোকসভা প্রার্থী মালা রায়ের হয়ে প্রচারে নামবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরেই বেহালা চৌরাস্তায় একটি সভা রয়েছে সন্ধ্যে ছ’টা নাগাদ । রাত ৮.৩০ টায় ৮২ নম্বর ওয়ার্ডে চেতলার সিআইটি মার্কেটের কাছে আরও একটি সভা করার কথা রয়েছে তাঁর ।

উল্লেখ্য একই দিনে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও । তিন জায়গায় নির্বাচনী প্রচার সারবেন তিনি, করবেন একটি রোড শোও । সব মিলিয়ে হাই ভোল্টেজ প্রচার নিয়ে তুঙ্গে বঙ্গ রাজনীতি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube