শেষ দফার নির্বাচনী প্রচারে রাজ্যে প্রধানমন্ত্রী

লোকসভা নির্বাচনের শেষ দফার নির্বাচনী প্রচারে ঝড় তুলতে মঙ্গলবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদী । আজ তিনটি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা ও প্রচার সারবেন তিনি ।

মঙ্গলবার বেলা আড়াইটে নাগাদ অশোকনগরে বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদী । এরপর বিকেল চারটে নাগাদ বারুইপুরে যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলীর সমর্থনে জনসভা রয়েছে তাঁর । সন্ধ্যে ছ’টায় উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শিমলা স্ট্রিট বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোড শো রয়েছে প্রধানমন্ত্রীর ।

এদিন রাজ্যে মোট তিন জায়গায় নির্বাচনী প্রচার সারবেন নরেন্দ্র মোদী । অশোকনগর, সোনারপুরে দুটি সভা করার পাশাপাশি উত্তর কলকাতায় একটি রোড শো সারবেন তিনি । এর আগেও দেখা গিয়েছে নির্বাচনী প্রচারে বঙ্গে বারবার প্রচারে এসেছেন নরেন্দ্র মোদী । লোকসভা নির্বাচনে বঙ্গ রাজনীতিতে পদ্মফুল ফোটাতে একপ্রকার মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube