রবিবারই আছড়ে পড়তে পারে রেমাল । পরিস্থিতির মকাবিলা করতে প্রস্তুত রাজ্যও । দুর্ঘটনা এড়াতে বন্ধ করা হল একাধিক ফেরিঘাট । ঘূর্ণিঝড় রেমালের আশঙ্কায় বন্ধ করা হল ব্যারাকপুর শিল্পাঞ্চলের গঙ্গার ফেরিঘাটের ফেরি সার্ভিস । একই সঙ্গে দুর্যোগে বন্ধ হিঙ্গলগঞ্জের ব্লকের ফেরি পরিষেবাও ।
আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে রবিবার রাতে । পশ্চিমবঙ্গে সেই ঝড়ের আশঙ্কায় রবিবার সকাল থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন গঙ্গার ফেরিঘাটের ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হল । পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গঙ্গায় মৎস্যজীবীদেরকেও যেতে নিষেধ করা হয়েছে । নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্স সহ পৌরসভাগুলি এবং পুলিশ প্রশাসন সকলেই প্রস্তুত রয়েছে ।
একই সঙ্গে, রেমাল ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় । সকাল থেকে হিঙ্গলগঞ্জের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে । দুর্যোগের কারণে লেবুখালি ঘাটে বন্ধ ফেরি পরিষেবা । জানা যায়, দুই সদ্যোজাতকে নিয়ে বসিরহাটের নার্সিংহোম থেকে বাড়ি ফিরছিলেন দুই মা । তাঁদের বাড়ি হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ এলাকায় । ফেরি সার্ভিস বন্ধ থাকায় বাড়ি ফিরতে পারলেন না ওই দুই প্রসূতি । অবশেষে পুলিশের তৎপরতায় সন্তান সহ ওই দুই প্রসূতিকে নিকটবর্তী ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

