চাল কিনতে এসে চাল ব্যবসায়ীর মাথায় ধারালো অস্ত্রের কোপ ক্রেতার । গুরুতর আহত অবস্থায় হাসপাতে ভর্তি রয়েছেন ব্যবসায়ী । জানা গিয়েছে, আহত ব্যবসায়ীর নাম তাপস বিশ্বাস । অভিযুক্তের নাম চঞ্চল মিত্র । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার ঠাকুরনগর চালবাজারে ।
এদিন সকালে তাপস বিশ্বাসের দোকানে চাল কিনতে আসে চঞ্চল । তারপর কোনও বিষয় নিয়ে পরস্পরের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । চঞ্চল তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ বসিয়ে দেন । তাপসের চিৎকারে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন । এরপর তাঁকে ভর্তি করা হয় চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চঞ্চলকে আটক করা হয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান টাকা পয়সার লেনদেন সংক্রান্ত ঝামেলা নিয়ে এই ঘটনা ঘটে এদিন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

