অর্জুনের পর এবার ফোনে খুনের হুমকি দেওয়া হল জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে । রবিবার সুদীপ দাস নামে একজন তাকে খুনের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন সোমনাথ শ্যাম । এই বিষয়ে থানায় এফআইআরও করেন বলে দাবি বিধায়কের ।
জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, কদিন আগে এবং গতকাল ১২টা নাগাদ সুদীপ দাস নামে একজন তাঁকে খুনের হুমকি দেন । তিনি প্রশাসনের কাছে এর জন্য একটি এফআইআরও দায়ের করেছেন । পাশাপাশি তিনি আরও জানান, ‘এই ধরনের নোংরা রাজনীতি আমি আগে কখনও দেখিনি । আমার আশঙ্কা একটা নটোরিয়াস ক্রিমিনাল যে ইতিমধ্যেই বেল পেয়েছে তাঁরাই এই কাণ্ড ঘটাচ্ছেন । ভিকি যাদবের খুনের ঘটনায় আমি তাঁদের বিরুদ্ধে সরব হয়েছিলাম; তাই আমার আশঙ্কা এরাই আমাকে খুনের হুমকি দিচ্ছে’। তিনি আরও সংযোজন করে বলেন, ‘এই বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে এবং আমার প্রশাসনের উপর আস্থা আছে । যারা হুমকি দিয়েছে তাদের খুব দ্রুত খুঁজে বার করা হবে এবং আইনত শাস্তি দেওয়া হবে’ ।
এই ঘটনায় উল্লেখ্য, সোমনাথ শ্যাম ওই এলাকায় কট্টর অর্জুন সিং বিরোধী বলেই পরিচিত । এই ক্ষেত্রে আরও একটি তথ্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এককালে অর্জুন সিংকেও হুমকি দেওয়া হত । অর্জুন সিংয়ের পর এবার হুমকি পেলে সোমনাথ শ্যামও । একই সঙ্গে খবর, অভিযুক্তকে খুঁজে বের করার আশ্বাস দিয়েছে প্রশাসন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

