দাবদাহের জেরে চলতি বছরে এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি। এরপর শুরু হয়েছে ভোট। শেষ ধাপে এসে পৌঁছেছে নির্বাচন। এবার পালা পড়ুয়াদের ফের স্কুলমুখী করার। আগামী মাস থেকেই চালু হয়ে যাবে পঠন-পাঠন। সোমবার শিক্ষা দফতরের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা।
শিক্ষা দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১০ জুন থেকে রাজ্যের স্কুলগুলি চালু হয়ে যাবে। তবে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ৩ জুন থেকেই স্কুলে আসতে হবে। আগামী ৪ জুন নির্বাচনের ফল প্রকাশ। যেহেতু ভোটের কারণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্কুলে থাকছেন তাই ৯ তারিখের আগে পঠন-পাঠন শুরু করা সম্ভব নয়।
গরমের ছুটি পড়ার কথা ছিল ৬ মে থেকে। তবে এপ্রিল মাসে গরমের দাবদাহে নাজেহাল হয়ে উঠেছিল সাধারণ মানুষ। অসুস্থ হয়ে পড়ছিল আট থেকে আশি। এরপরই গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর। গত ২২ এপ্রিল থেকে গরমের ছুটি পড়ে যায় স্কুলগুলিতে। এবার ছুটির দিন শেষ হতে চলেছে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ক্লাস শুরু হয়ে যাবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

