মেয়াদ বৃদ্ধি করা হল রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকার । চলতি মাসেই তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল । তবে এই নির্বাচনী পরিস্থিতির কথা মাথায় রেখে আরও ৩ মাসের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করা হল ।
নিয়ম অনুযায়ী রাজ্য সরকার ইতিমধ্যেই মুখ্যসচিবের ৬ মাসের মেয়াদ বৃদ্ধি করার আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে । তবে ৬ মাস নয়, ৩ মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করার অনুমতি দেওয়া হয় তাঁকে ।
এরই মধ্যে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল নির্বাচনী পর্ব । কারণ বর্তমান মুখ্যসচিবের মেয়াদ ৩১ মে শেষ হয়ে গেলেও লোকসভা নির্বাচন মিটবে না । লোকসভা নির্বাচন চলবে আগামী ১ জুন পর্যন্ত ; যার গণনা করা হবে ৪ঠা মে । তাই নতুন মুখ্যসচিব এলে তাঁকে নতুন করে নির্বাচনী দায়িত্ব বোঝাতে নির্বাচন কমিশনের বেশ কিছুটা সময় লাগবে বলে বর্তমান মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির জন্য এক প্রকার উঠে পড়ে লাগে রাজ্যও সরকার ।
একদিকে যেমন নির্বাচন পর্বের কথা জানিয়েই মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয় অন্যদিকে রাজ্যের প্রকল্পগুলির কোথাও উল্লেখ্য করা হয় আবেদনে । লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের বেশ কিছু প্রকল্প আটকে রয়েছে বলেও জানায় রাজ্যও সরকার । সেই বিষয়গুলি নিয়ে এগোতে গেলে অন্তত ৬ মাসের মেয়াদ বৃদ্ধির প্রয়োজন রয়েছে বলে মনে করা হয় । এই দুই কারণকে মাথায় রেখেই মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির আবেদন জানায় রাজ্য ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

