নবান্নে জমা পড়ল ‘রেমাল’ রিপোর্ট

ঝড় নিয়ে মুখ্য সচিবের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে দেওয়া হল প্রাথমিক রিপোর্ট । সূত্রের খবর, এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর সরকারিভাবে রিপোর্টে উল্লেখ করা হয়েছে । পাশাপাশি বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার তথ্যটিও তুলে ধরা হয়েছে সেই রিপোর্টে ।

কলকাতাতে একজন এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে একজন মারা গিয়েছেন বলে জানা যায় । সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবন ব্লকে । সেখানে প্রায় সাড়ে তিনশোর বেশি বাড়ি ভেঙে গিয়েছে এবং বিদ্যুতের খুঁটি ঝড়ের দাপটে পড়ে গিয়েছে বলেও জানা যায় । গোটা রাজ্যে প্রায় এগারোশো বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার তথ্য রিপোর্টে উল্লেখ ।

রবিবার পর্যন্ত এক লক্ষ কুড়ি হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছিল । সেই সংখ্যাটা আরও ১৫ হাজার বেড়েছে বলে জানা যায় । গোটা রাজ্যজুড়ে ১৫০০- র বেশি ক্যাম্প চালু করা হয়েছে । ঝড়ের জেরে দক্ষিণ ২৪ পরগনা লট এইট-এর জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে ।

একই সঙ্গে কলকাতা পুরসভাকে জল সারানোর ব্যাপারে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে । সঠিকভাবেই যাতে সাধারণ মানুষের মধ্যে সরকারি সাহায্য এবং ত্রাণ পৌঁছয় তার নির্দেশ জেলা শাসকদের দিয়েছেন মুখ্য সচিব ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube