বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও ছেলের!

ঘূর্ণিঝড়ের দাপটের মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের । সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারী থানার অন্তর্গত কলানবগ্রাম কোঙারপাড়ায় ।

মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎবাহি তারের সংস্পর্শে আসতেই ঘটে যায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি । ঘটনার জেরে মৃত্যু হয় ৬৪ বছর বয়সী ফড়ে সিং ও ৩০ বছর বয়সী তরুন সিংয়ের । স্থানীয় সূত্রে জানা যায় সম্পর্কে তাঁরা বাবা-ছেলে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রেমালের তাণ্ডবে ভেঙে যাওয়া কলা গাছ কাটতে গিয়ে প্রথমে বাবা ফড়ে সিং বিদ্যুৎ বাহিত তারের সংস্পর্শে চলে আসেন । ঘটনাটি দেখে বাবাকে বাঁচাতে এসে তরুন সিংও বিদ্যুৎস্পৃষ্ট হন এদিন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube