শনিবার গুজরাটের রাজকোটের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এল । ঘটনায় মৃত্যু হয় অন্তত ২৭ জন ব্যক্তির । মৃতদের তালিকায় ছিল ১২ জন শিশুও । তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে । ঘটনায় গেম জ়োনের মালিক সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ ।

এদিনের ঘটনায় জানা জানা যায় ,বিকেল বেলা অগ্নিকাণ্ডটি ঘটে । তবে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ায় ভয়াবহ আকার নেয় এদিনের ঘটনা । ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও পুলিশ । স্থানীয় সূত্রে জানা যায় অনেক রাত পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল বাহিনী ।
এই ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই পটেলের সঙ্গে তাঁর কথা হয়েছে । তিনি তাঁকে জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের সব প্রকারের সাহায্য করার প্রচেষতা চালানো হচ্ছে ।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে গ্রেফতার করা হয় টিআরপি গেম জোনের ম্যানেজার নিতিন জৈন , মালিক, যুবরাজ সিং সোলাঙ্কি সহ আরও ১ জনকে । ঘটনার তদন্তে গঠন করা হয় সিট, যার দায়িত্বে রয়েছেন সিনিয়র আইপিএস অফিসার, সুভাষ ত্রিবেদী সহ আরও ৫ জন । এই ভয়াবহ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । একই সঙ্গে জানা যায়, গেমিং জোনের এসি থেকে শর্ট সার্কিট হয়ে থাকতে পারে ।
তবে এই ঘটনার পর দিকে দিকে গজিয়ে ওঠে এই ধরনের গেমিং পার্লার নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন । আদৌ কি সব ধরণের ব্যবস্থার কথা মাথায় রেখেই অনুমতি দেওয়া হয়েছিল এই গেমিং পার্লারটিকে?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

