রবিবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল । ২০২৪ সালের প্রথম সাইক্লোন আছড়ে পড়ল বাংলাদেশের মংলা অঞ্চলে, তাণ্ডব চলল কলকাতাতেও । ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে যায় একাধিক এলাকা । একাধিক জায়গায় জল জমার খবরও উঠে এসেছে ।
স্ট্র্যান্ড রোড, কাঁকুড়গাছি, এমজি রোড, সি আর অ্যাভিনিউ সহ একাধিক জায়গায় গাছ ভেঙে পাড়ার খবর পাওয়া যাচ্ছে । এমনকি এলাকাগুলিতে জল জমার সমস্যাও দেখা দিয়েছে । কর্পোরেশনের তরফ থেকে গাছগুলি সরানোর ব্যবস্থা করা হচ্ছে । তবে আপাতত এই রাস্তাগুলিতে বন্ধ রয়েছে যান চলাচল । যে কারণে এই এলাকার সংলগ্ন রাস্তাগুলিতে সামান্য ট্রাফিক জ্যাম দেখা যাচ্ছে । তবে যেহেতু ঝড় বৃষ্টির কারণে একাধিক সরকারি বাস বাতিল করা হয়েছে, যে কারণে অন্যান্য দিনের থেকে রাস্তায় আজ, সোমবার যান চলাচলের সংখ্যাটা কম তাই একাধিক রাস্তা বন্ধ করা হলেও শহরে সেভাবে ট্রাফিক পরিস্থিতি নজরে আসছে না ।
যে যে রাস্তাগুলি বন্ধ করা হয়েছে সেখানকার যানবাহন তথা অন্যান্য পাবলিক ট্রান্সপোর্টগুলিকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । কোথাও যানজটের সমস্যা হলেও সেই জায়গাগুলো দ্রুত রিকভারি করার চেষ্টা করছে কলকাতা ট্রাফিক পুলিশ । সব জায়গাতেই চলছে কড়া নজরদারি ।
একদিকে যেমন কলকাতা পুলিশের তরফ থেকে ও কলকাতা পৌরসভার তরফ থেকে ভেঙে পড়া গাছগুলি সরানোর কাজ চলছে অন্যদিকে যেখানে যেখানে জল জমেছে সেই জায়গাগুলিকে পাম্পের মাধ্যমে জল দ্রুত নিকাশেরও ব্যবস্থা করা হচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

