নির্বাচনী বঙ্গে গ্রেফতার বাংলাদেশী! নেপথ্যে আন্তর্জাতিক র‍্যাকেট?

ভোটের মুখে কলকাতা থেকে গ্রেফতার করা হল দুই বাংলাদেশীকে । কলকাতায় তাঁদের উপস্থিতির পেছনে কোন আন্তর্জাতিক র‍্যাকেট রয়েছে কি না তা নিয়ে সন্দেহ বাঁধছে তদন্তকারীদের মনে । রবিবার কলকাতার রবীন্দ্র সরণীর একটি গেস্ট হাউস থেকে গ্রেফতার করা হয় তাঁদের ।

এদিনের ঘটনায় জানা যায়, পাচার করা হচ্ছিল লক্ষাধিক টাকার চোরাই মোবাইল । কলকাতার রবীন্দ্র সরণীর একটি গেস্ট হাউস থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশের ঢাকার বাসিন্দা জানুল হোসেন এবং মোহাম্মদ জামিলকে । গতকাল দুপুরে এক র‍্যাপিডো বাইক সওয়ারি ৪৬ বছর বয়সী জয়নাল আবেদীন ওরফে মিরাজকে গ্রেফতার করে বউবাজার থানার পুলিশ ।

উত্তর কলকাতার নোডাল অফিসার সরোজ বিশ্বাস এবং স্ট্যাটিক সারভিলেন্স টিমের অমিত বাইনের নেতৃত্বে চলা একটি অভিযানের সময় সিআর অ্যাভিনিউ এবং গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের ক্রসিংয়ে একটি র‍্যাপিডো বাইক দাঁড় করিয়ে চেকিং করা হয় । ধৃত মিরাজের কাছ থেকে পাওয়া যায় ১২৪টি মোবাইল ফোন । যার আনুমানিক বাজার মূল্য ৩১ লক্ষ টাকা ।

সূত্রের খবর প্রাথমিকভাবে মিরাজকে জিজ্ঞাসা করলে তিনি জানান ফোনগুলি তিনি রিপেয়ারিং এর জন্য নিয়ে যাচ্ছিলেন । যদিও পরে তদন্তকারীরা দেখতে পান ফোনগুলির মধ্যে রয়েছে বাংলাদেশের নম্বর । এরপর মিরাজকে সঙ্গে করে রাতভর চলে অভিযান । গ্রেফতার করা হয় আরও দুই বাংলাদেশীকে । তবে এখনও পলাতক রয়েছে আরও দুই বাংলাদেশী ।

এই মামলায় তদন্তকারীদের অনুমান এই ঘটনার পেছনে জড়িত রয়েছে কোন আন্তর্জাতিক চক্র । কলকাতা থেকে পাচার করা হচ্ছে, লক্ষাধিক টাকার মোবাইল এবং তারপর সেগুলি চলে যাচ্ছে বাংলাদেশে । পলাতক আরও দুই বাংলাদেশীর খোঁজে চলছে তদন্ত ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube