শেষ দফার ভোটের দিনেই ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক, তৃণমূলের উপস্থিতি নিয়ে প্রশ্ন!

লোকসভা নির্বাচনের সপ্তম অর্থাৎ শেষ দফা ভোটের দিনেই বৈঠক ডাকা হল ইন্ডিয়া জোটের। আগামী ১ জুন রাজধানী দিল্লিতে এই বৈঠক হবে বলে খবর। আগামী ৪ জুন নির্বাচনের ফল প্রকাশ। তার আগে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জোটের সমস্ত শরিক দলকে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে তৃণমূল কংগ্রেসে এই বৈঠকের অংশ হবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ২ জুন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) আত্মসমর্পণ করতে হবে। আর ঠিক আগের দিন অর্থাৎ ১ জুন দিল্লিতেই ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হল। সূত্রে খবর, জোটের ভবিষ্যৎ কী হবে তা স্থির করতেই এই বৈঠক ডাকা হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল সহ কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আরজেডি নেতা তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ জোটের সকল সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। তবে তিনি বা তৃণমূলের কোনও প্রতিনিধি উপস্থিত থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের (Loksabha Election) ফল প্রকাশ। কেন্দ্রের মোদী সরকারকে গদিচ্যুত করতে বিরোধীরা তৈরি করেছিল ‘ইন্ডিয়া’ জোট (India Bloc)। তবে জোটের প্রধানমন্ত্রীর মুখ কে হবেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির নেতারা এনিয়ে কটাক্ষ করেছেন।

সম্প্রতি জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই প্রসঙ্গে কথা বললেও ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন, সেবিষয়ে কোনও মন্তব্য করেননি। অন্যদিকে, জাতীয় স্তরে এক হলেও রাজ্যস্তরে ‘ইন্ডিয়া’ জোট নিয়ে নানা বিতর্ক দেখা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগেই ঘোষণা করে দিয়েছিলেন বাংলায় সিপিএম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হবে না। তবে নির্বাচনী প্রচারে তিনি জানিয়েছেন, বাংলায় নয় দেশে রয়েছে ‘ইন্ডিয়া’ জোট এবং তাঁর দল ‘ইন্ডিয়া’র অংশ বলেও জানিয়েছেন। ২০২৪-এ বিজেপিকে সরিয়ে সরকার গঠন করা নিয়ে আশাবাদী বিরোধী জোট।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube